EBL Aqua Prepaid Card তথ্য ও নিয়মাদি
বর্তমান সময়ে Freelancer ও অনলাইনে কেনাকাটার জন্য বেশ জনপ্রিয়ও ও সহজলোভ্য মাধ্যম হলো EBL Aqua Prepaid Card . এটি একটি Master Card. কার্ডটিতে ডুয়েল কারেন্সি একটিভেট করা যায় আর তাই দেশে-বিদেশে সকল প্রকার online বা offline payment এর ক্ষেত্রেই এটি ব্যাবহার করা যায়। অনলাইন থেকে টাকা এই কার্ডে ট্রান্সফার করারও সুবিধা আছে। তাই যারা যারা কার্ডটি নিতে চাচ্ছেন তাদের জন্য খুব সাধারন কিছু নির্দেশনা বর্ণনা করছি- যা যা প্রয়োজনঃ ১/ ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি (সত্যায়িত না হলেও চলবে) ২/ ২ কপি পাসপোর্ট সাইজের ছবি ৩/ আপনার পাসপোর্ট (ডলার এনডোর্সমেন্টের জন্য) ৪/ কার্ড ফি ৫০০ টাকা+ভ্যাট ৭৫ টাকা যেভাবে আবেদন ও কার্ডে রিচার্জ করবেনঃ ১/ প্রথমে আপনার নিকটস্থ Estern Bank Limited এর শাখায় গিয়ে কার্ড ডিপার্টমেন্টে যোগাযোগ করুন। আপনাকে বেশ কয়েকটি ফর্ম পূরন করতে হবে। দেখে নিন আপনার পূরনকৃত ফর্ম গুলোর মধ্যে E-commerce Enrollment Form টি আছে কি না। না থাকলে ওনাদের কাছ থেকে ফর্মটি নিয়ে পূরন করে নিন। অতঃপর আপনার ছবি, ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি সহ ক্যাশ কাউন্টারে গিয়ে ...